বাংলাদেশের হোটেল ও পর্যটন শিল্পের মানুষদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার রেনেসন্স হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গুস্তাভ প্রেজেন্টস হোটেলিয়ার্স ইফতার গেট-টুগেদার’। রাজধানীর অভিজাত পাঁচতারকা হোটেলে এটি আয়োজিত হবে।
বিশেষ এই আয়োজনটির মূল উদ্দেশ্য দেশের হসপিটালিটি খাতের শীর্ষ পেশাদারদের এক ছাদের নিচে নিয়ে আসা। আয়োজকদের মতে- ঐক্য, আত্মচিন্তা এবং পেশাগত বন্ধনের এক মিলনমেলা হবে এই আয়োজন।
এখানে পবিত্র রমজানের ভ্রাতৃত্ব ও একতার চেতনাকে ধারণ করে সবাই মিলে নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং ব্যবসার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। খাত সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন আতিথেয়তা শিল্পের কর্মীদের মধ্যে পারস্পরিক সংযোগ আরও শক্তিশালী করবে।
নিউজ সোর্স যুগান্তর: https://www.jugantor.com/capital/1068619