Loading...

অনুষ্ঠিত হতে যাচ্ছে হোটেলিয়ার্স ইফতার গেট-টুগেদার ২০২৬

Media
Sunday, March 01, 2026

অনুষ্ঠিত হতে যাচ্ছে হোটেলিয়ার্স ইফতার গেট-টুগেদার ২০২৬

বাংলাদেশের হোটেল ও পর্যটন শিল্পের মানুষদের মধ্যে সম্পর্ক মজবুত করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গুস্তাভ প্রেজেন্টস হোটেলিয়ার্স ইফতার গেট-টুগেদার’। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় ইফতার গেট-টুগেদার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

এই বিশেষ আয়োজনটির মূল উদ্দেশ্য হলো দেশের হসপিটালিটি খাতের শীর্ষ পেশাদারদের এক ছাদের নিচে নিয়ে আসা। পবিত্র রমজানের ভ্রাতৃত্ব ও একতার চেতনাকে ধারণ করে এখানে সবাই মিলে নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং ব্যবসার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।

নিউজ সোর্স ঢাকা প্রকাশ: https://www.dhakaprokash24.com/corporate/news/85815

Share this post:
Top